বড় সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার পথে গতকাল মঙ্গলবার বড় এক সিদ্ধান্ত নিল ইউক্রেনের পার্লামেন্ট। রাশিয়ার চাপে দেশটি ২০১০ সালে ‘নিরপেক্ষ’ থাকার যে নীতি গ্রহণ করেছিল, তা থেকে বেরিয়ে আসার এক প্রস্তাব এদিন পার্লামেন্টে ভোটাভুটিতে ব্যাপক ব্যবধানে পাস হয়েছে। সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেন এত দিন ‘জোটনিরপেক্ষ দেশ’ ছিল। অন্য কোনো সামরিক জোটে অন্তর্ভুক্তির পথে এই মর্যাদা ছিল একটা প্রতিবন্ধকতা। ওই মর্যাদা থেকে বেরিয়ে আসতে পার্লামেন্টে গতকাল তোলা প্রস্তাব ৩০৩-৮ ব্যবধানে পাস হয়।
এএফপি