বয়স্কদের জন্য আইসোলেশন দীর্ঘতর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপিয়ান কমিশনের প্রধান আরসুলা ভন ডার লিয়েন। ছবি: এএফপি
ইউরোপিয়ান কমিশনের প্রধান আরসুলা ভন ডার লিয়েন। ছবি: এএফপি

করোনাভাইরাস থেকে রক্ষা করতে এ বছরের শেষ পর্যন্ত বয়স্ক ব্যক্তিদের আইসোলেশনে রাখা হতে পারে।

ইউরোপিয়ান কমিশনের প্রধান আরসুলা ভন ডার লিয়েন স্থানীয় সময় আজ রোববার এ কথা বলেন। খবর এএফপির।

জার্মানির ভিল্ড পত্রিকাকে আরসুলা বলেন, ‘করোনার কোনো ভ্যাকসিন নেই। এ পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আমাদের যতটা সম্ভব সীমিত যোগাযোগ রাখতে হবে। আমি জানি এ রকম দূরত্ব রাখাটা কঠিন। আইসোলেশন একটা বোঝার মতো। কিন্তু এটা জীবন অথবা মৃত্যুর প্রশ্ন। আমাদের নিয়মানুবর্তী ও ধৈর্যশীল হতে হবে।’

আরসুলা আরও বলেন, বয়স্ক ব্যক্তিদের তুলনায় শিশু ও তরুণেরা আগে চলাফেরার স্বাধীনতা পাবেন। তবে যাঁরা বয়স্ক এবং অসুস্থ, তাঁদের আরও বেশি সময় আইসোলেশনে থাকতে হবে।

ইউরোপিয়ান কমিশনের প্রধান আশা প্রকাশ করেন, এ বছরের শেষে পরীক্ষাগারে একটি ভ্যাকসিন তৈরির কাজ করা হবে। মানুষ যাতে তাড়াতাড়ি ভ্যাকসিন পায়, এ জন্য উৎপাদকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।