ভবন ধসে নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ পোল্যান্ডে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দমকলকর্মীরা জানিয়েছেন, নিহত লোকদের মধ্যে দুটি শিশু রয়েছে। ভবনটির ধ্বংসস্তূপ থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। রেডিও পোল্যান্ডের প্রতিবেদনে বলা হয়, সুইবোৎসিস শহরের ওই ভবনটিতে ১৮ জন থাকতেন। তবে ধসে পড়ার সময় সেখানে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস বিস্ফোরণের কারণেই ভবনটি ধসে পড়ছে বলে ধারণা দমকল বিভাগের।