প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কো অভিযোগ করেছেন, ভারত মূল্যবোধের বদলে অর্থের ওপর গুরুত্ব দিচ্ছে। গতকাল শুক্রবার সিডনিতে পোরোশেঙ্কো বলেন, ক্রিমিয়ার নেতা সের্গেই আকসাইনভকে স্বাগত জানিয়ে ভারত প্রমাণ করল তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরসঙ্গী হিসেবে ক্রিমিয়ার নেতা আকসাইনভ বুধবার ভারতে আসেন। ইউক্রেনের সঙ্গে টানাপোড়েনের একপর্যায়ে রাশিয়া কিছুদিন আগে প্রতিবেশী দেশটির ক্রিমিয়া উপদ্বীপকে নিজের সঙ্গে যুক্ত করে নেয়। ভারত বলেছে, আকসাইনভের পুতিনের সফরসঙ্গী হওয়ার বিষয়টি তারা আগে থেকে জানত না।
রয়টার্স