প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে নতুন করে সন্ত্রাসী হামলা হতে পারে বলে গতকাল রোববার সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মানুয়েল ভালস। ১৫ হাজার মানুষের ওপর পুলিশ নজরদারি করছে বলেও তিনি জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ফ্রান্সের নিরাপত্তা বাড়াতে যেসব প্রস্তাব দিয়েছেন, সেগুলো যুক্তিসংগত নয় বলেও ভালস মন্তব্য করেছেন। ফরাসি রাজধানী প্যারিসে গত সপ্তাহেও একটি সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানায়, আইএস ওই হামলার নির্দেশনা দিয়েছিল