ভালোবাসার তালাগুলো খুলে ফেলবে প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সেতুর রেলিংয়ে দেশ-বিদেশের প্রেমিক-প্রেমিকাদের লটকে দেওয়া লাখ লাখ তালা খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ‘অমর ভালোবাসার’ প্রতীক হিসেবে ওই তালাগুলো ঝোলানো হয়েছে। খবর বিবিসির।
সেন নদীর ২০০ বছরের বেশি পুরোনো ‘পন দো আখ’ সেতুতে ‘প্রেম তালা’ লাগিয়ে চাবি নদীতে ছুড়ে ফেলার বিষয়টি পর্যটকদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। কিন্তু তাঁদের লাগানো লাখ লাখ তালার ওজনের চাপে সেতুর একাংশ গত বছর দেবে যায়। সে জন্য আজ সোমবার থেকে এগুলো সরিয়ে নেওয়া শুরু হবে। সেতুটি থেকে ৪৫ টন ওজনের প্রায় ১০ লাখ তালা খুলে ফেলা হতে পারে।
প্রেমের নগর প্যারিসের ডেপুটি মেয়র ব্রুনো জুয়িলার্দ জানিয়েছেন, ভালোবাসা প্রকাশের বিকল্প উপায়ের জন্য তাঁরা নতুন উদ্যোগ নেবেন। তিনি বলেন, ‘আমরা প্যারিসকে প্রেম ও রোমান্সের রাজধানী হিসেবেই রাখতে চাই।’
কর্তৃপক্ষ গত বছর তালা না লাগিয়ে ‘সেলফি’ তুলতে লোকজনকে আগ্রহী করার চেষ্টা করেছিল।