প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে ভুলপথে গাড়ি চালিয়ে ৫০ কিলোমিটার পাড়ি দিয়েছেন। তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, তবে ক্ষতি যৎসামান্য। আহত হয়েছেন একজন। পশ্চিম ফ্রান্সে গত শুক্রবার এক মাতাল চালক এই কাণ্ড ঘটিয়েছেন। গতকাল শনিবার স্থানীয় পুলিশ জানিয়েছে, ৫৬ বছর বয়সী ওই চালক শুক্রবার রাতে মাতাল অবস্থায় ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বোর্দো থেকে তুর শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই চালক ৫০ কিলোমিটার ভুলপথে চালিয়ে একটি টোল আদায় কেন্দ্রে গিয়ে থামেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি