বোমারু বিমানের কারিগরি সমস্যায় গেল ৮ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানে প্রযুক্তিগত সমস্যা থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি দেশটির সামরিক কর্তৃপক্ষের। ছবি: এএফপি
বিমানে প্রযুক্তিগত সমস্যা থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি দেশটির সামরিক কর্তৃপক্ষের। ছবি: এএফপি

ইরাকের একটি সামরিক বিমান থেকে গতকাল সোমবার রাজধানী বাগদাদের আবাসিক এলাকায় একটি বোমা পড়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে।
বিমানের কারিগরি সমস্যা থেকে এ ঘটনা ঘটেছে বলে দাবি দেশটির সামরিক কর্তৃপক্ষের। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরাকের বিমানবাহিনীর ভাষ্য, রাশিয়ায় তৈরি সামরিক বিমানটি ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বোমা হামলা চালিয়ে ঘাঁটিতে ফিরছিল। কারিগরি সমস্যার কারণে রাজধানীর আকাশে থাকাকালে বিমানটি থেকে একটি বোমা বেরিয়ে যায়। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।