ভূমিকম্পের পর তুষারধসে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে ভূমিকম্পের পর তুষারধসে একটি হোটেল চাপা পড়েছে। এ সময় রিগোপিয়ানো নামের ওই হোটেলে ৩০ জনের মতো মানুষ ছিলেন বলে জানা গেছে। তাঁদের অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারী দলের প্রধান অ্যান্তোনিও ক্রোসেটা বলেন, গত বুধবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন। দুর্যোগের সময় অন্তত ৩০ জন হোটেলে অবস্থান করছিলেন। তুষারের কারণে যোগাযোগব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। উদ্ধারকারীরা গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে। বিকেল পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। তুষারচাপায় হোটেলের ছাদ ধসে পড়েছে।
স্থানীয় লোকজন বলেন, হোটেলটি তিনতলা। বুধবার সন্ধ্যায় কয়েক দফা ভূকম্পনের পর তুষারধস হয়। দুই মিটার তুষারে ঢেকে যায় হোটেলটি। এত দ্রুত ঘটনা ঘটেছে যে কেউ বের হতে পারেননি হোটেল থেকে।