প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘর থেকে ২০০২ সালে চুরি হওয়া খ্যাতিমান এই শিল্পীর দুটি চিত্রকর্ম ইতালি থেকে উদ্ধার করা হয়েছে। ইতালির পুলিশ বলেছে, অপরাধী চক্র মাফিয়াদের কাছ থেকে ছবি দুটো উদ্ধার করা হয়। ইতালির সংবাদমাধ্যম বলেছে, ভ্যান গঘ জাদুঘর কর্তৃপক্ষ জানায়, সরকারি আইনি কর্মকর্তা ও অপরাধ দমন কর্তৃপক্ষের ‘ব্যাপক ও অব্যাহত’ তদন্তের পরিপ্রেক্ষিতে পম্পেইয়ের কাছে সমুদ্র তীরবর্তী কাস্তেল্লামারে দ্য স্তাবিয়া শহর থেকে চিত্রকর্ম দুটি উদ্ধার করা হয়েছে। সেগুলো একটি ঘরে কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল।
বিবিসি