মতানৈক্য সত্ত্বেও 'চমৎকার সাফল্য': ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম
ডোনাল্ড ট্রাম

জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন ইস্যুতে জোটের বাকি সদস্যদের থেকে যুক্তরাষ্ট্রের পৃথক অবস্থান সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্মেলনে সাফল্য এসেছে চমৎকার।

সম্মেলনের শেষ দিনে যৌথ ঘোষণায় জলবাযু পরিবর্তন রুখতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে জেটোর অপর ১৯ সদস্য। পরে টুইটে ট্রাম্প লেখেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সুচারু পরিচালনায় জি-২০ সম্মেলনে সফলতা এসেছে চমৎকার। এর আগে সমাপনী সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, ‘প্যারিস চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান দুঃখজনক।