প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকায় সরকারি বাহিনীর এক সেনা মধুর ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার কর্মকর্তারা জানান, সংঘাতপূর্ণ লুহানসের একটি তল্লাশিকেন্দ্রে একজন বয়স্ক ব্যক্তি সেনাদের জন্য মধু নিয়ে আসেন। তিনি নিজেকে সেখানকার স্থানীয় বলে দাবি করেন। ওই ব্যক্তি বিদায় নেওয়ার পর এক সেনা মধুর স্বাদ নিতে পাত্রটি খুললে সেটি বিস্ফোরিত হয় এবং ওই সেনা মারা যান। লুহানসের বাসিন্দাদের মধ্যে চাসহ নানাভাবে প্রচুর মধু খাওয়ার প্রচলন রয়েছে। এএফপি