মরদেহ এখনো পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে এখনো কোনো কোনো যাত্রীর মরদেহ পড়ে আছে। এ কারণে আন্তর্জাতিক একটি দলের ওই অঞ্চলে যাওয়া অত্যন্ত জরুরি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল শনিবার এ কথা বলেছেন। খবর এএফপির।

অস্ট্রেলিয়া ইতিমধ্যে পুলিশ, সেনা ও চিকিৎ​সকের ১৯০ সদস্যের একটি দল নেদার‍ল্যান্ডসে পাঠিয়েছে। নেদারল্যান্ডসের পরিকল্পনায় একটি আন্তর্জাতিক দল শিগগিরই ইউক্রেনের ওই দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা।

অ্যাবট জানান, বৃহস্পতিবারও দুর্ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পায়নি অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের একটি দল। সেখানে মরদেহ পড়ে আছে। শিগগিরই আন্তর্জাতিক একটি দলের দুর্ঘটনাস্থলে যাওয়া জরুরি হয়ে পড়েছে।