মসজিদে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের এসকিলসটুনা এলাকার একটি মসজিদে বৃহস্পতিবার আগুন লাগানোর ঘটনায় পাঁচজন মুসল্লি আহত হয়েছেন। বাইরে থেকে কেউ মসজিদের ভেতর দাহ্যবস্তু ছুড়ে দেয় বলে খবর বেরোনোর পর পুলিশ একে অগ্নিসংযোগের ঘটনা হিসেবেই বিবেচনা করছে। পুলিশ মুখপাত্র লার্স ফ্রাঞ্জেল বলেন, এক ব্যক্তিকে মসজিদের জানালা দিয়ে বাইরে থেকে কিছু ছুড়তে দেখেন একজন। ঘটনার সময় মসজিদে ১৫ থেকে ২০ জন জোহরের নামাজ পড়তে সমবেত হয়েছিলেন। মসজিদটি একটি আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত। সুইডেনে অভিবাসন নীতি নিয়ে তিক্ত বিতর্ক চলার মধ্যে এ ঘটনা ঘটল।
বিবিসি