মস্কোয় অগ্নিকাণ্ডে আট অগ্নিনির্বাপণ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গুদামে আগুন লাগার ঘটনায় আট অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মস্কোর উত্তর-পূর্বাঞ্চলে গোলিয়ানোভো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, নিহত অগ্নিনির্বাপণ কর্মীরা গুদামটির ভেতর অনুসন্ধান চালানোর সময় ছাদ ভেঙে পড়ে। আগুন লাগার পরপর গুদাম থেকে শতাধিক কর্মীকে নিরাপদে বের করে নিয়ে আসেন তাঁরা। গুদামটিতে প্লাস্টিক পণ্য ও গ্যাসের ক্যান মজুত ছিল।

কর্তৃপক্ষ সন্দেহ করছে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। গুদামটিতে আগুন লাগার পর তা সেখানকার চার হাজার বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।