মস্কোয় ফরাসি রাষ্ট্রদূতকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে গতকাল বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
ইউরো ২০১৬ ফুটবলের সময় পুলিশি নিরাপত্তার তীব্র সমালোচনা করার পর এ ঘটনা ঘটে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশবিরোধী মনোভাবে আরও বেশি উসকানি দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কে ‘বড় ধরনের অবনতি’ ঘটাতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মার্সেই শহরে দাঙ্গার পর ৪৩ জন রুশ ফুটবল সমর্থককে আটক করার জন্য ফরাসি পুলিশের নিন্দা করেন। এ ছাড়াও ফ্রান্স কর্তৃপক্ষ লিল শহরে গ্রেপ্তার চারজন রুশকে বহিষ্কার করবে।