মস্কোয় বোমা আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা আতঙ্কে রাশিয়ায় রাজধানী মস্কোর তিন রেলস্টেশন থেকে তিন হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয় গতকাল সোমবার। উড়ো ফোন কলে বোমার হুমকি পেয়ে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস। পুলিশের কাছে ফোন কল আসে, তিনটি স্টেশনে বোমা রাখা হয়েছে। এরপর পুলিশ লেনিনগ্রাদেস্কি, কাজানেস্কি ও ইয়ারোস্লাভেস্কি রেলস্টেশন থেকে তিন হাজার যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।