মস্কোতে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার মস্কোতে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্রাতোভো গ্রামে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনি গ্রেনেডও ছুড়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ইগর। তাঁর গুলিতে পাঁচ পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজন মারা যান।

এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ।