মস্কোর আদালতে গুলিতে তিন আসামি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কোর একটি আদালতে গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে বিচার কার্যক্রম চলছিল। তখন তাঁদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোর একটি আদালতে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে শুনানি চলছিল। তখন কয়েকজন অভিযুক্ত ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন সন্ত্রাসী নিহত হন। আহত হয়েছেন আরও দুই অভিযুক্ত এবং তিন নিরাপত্তাকর্মী।
আইনজীবী ডায়না তাতোসোভা বলেন, ১১ জন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে উপস্থিত ব্যক্তিদের জিম্মি করতে চেয়েছিলেন। সোফিয়া নামের এক অ্যাটর্নি বলেন, তাঁরা কমপক্ষে ২০টি গুলির শব্দ শুনেছেন।