মাখোঁর প্রচারণায় গোয়েন্দাগিরি করতে ফেসবুক ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাতেই শুধু নয়, চলতি বছর শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও অবৈধ হস্তক্ষেপ করেছে রাশিয়া। একজন মার্কিন কংগ্রেস সদস্য ও আরও দুজন ব্যক্তি অভিযোগ করেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নির্বাচনী প্রচারে গোয়েন্দাগিরি করার চেষ্টায় রুশ গোয়েন্দারা ভুয়া ফেসবুক আইডি খুলেছিলেন।

এসব সূত্রের ভাষ্য, মাখোঁর নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তা ও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদের ওপর নজরদারি করতে রুশ গোয়েন্দারা প্রায় দুই ডজন জাল ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। দুই পর্বে অনুষ্ঠিত ওই নির্বাচনে মাখোঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী মারি লো পেনসহ আরও কয়েকজন।

এর আগে গত এপ্রিলে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটির কর্তৃপক্ষ বলেছিল, ফরাসি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত জাল ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে তারা পদক্ষেপ নিচ্ছে।