মাখোঁর সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করলেন ফ্রান্সের সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন সেনাপ্রধান পিয়ের দো ভিলিয়ে। দেশটির নতুন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ব্যয় কমানোর ঘোষণায় তা মানতে পারবে না বলে জানিয়েছিলেন ভিলিয়ে। জবাবে মাখোঁ বলেন, সেনাবাহিনীর ভিন্নমত তিনি সহ্য করবেন না। এরপর ‘কোনো উপায় না দেখে পদত্যাগ করেছেন’ বলে জানালেন সেনাপ্রধান ভিলিয়ে। এর মধ্য দিয়ে গতকাল বুধবার নতুন ফরাসি প্রধানমন্ত্রী নতুন এক সংকটে পড়লেন বলে মনে করা হচ্ছে।

মাখোঁ ও ভিলিয়ের দ্বন্দ্ব গত সপ্তাহে সামনে আসে, যখন পার্লামেন্টারি কমিটিকে সেনাপ্রধান জানান, বাজেট বরাদ্দে সামরিক খাত থেকে ৮৫০ মিলিয়ন ইউরো কেটে নেওয়া তিনি মেনে নেবেন না। প্রতিক্রিয়ায় মাখোঁ বলেন, ‘আমি হলাম বস।’ এ সময় বাজেট নিয়ে কথাবার্তা জনসম্মুখে নিয়ে আসায় ৬০ বছর বয়স্ক জেনারেলের কড়া সমালোচনা করেন বয়সে তরুণ প্রধানমন্ত্রী মাঁখো। এ বিষয়ে পরে এক সাক্ষাৎকারে মাঁখো বলেন, যদি ভিন্নমত থাকে, তবে সেনাপ্রধানকেই মত বদল করতে হবে। সেনাপ্রধান সম্পর্কে প্রধানমন্ত্রীর কথাবার্তায় বিস্ময় প্রকাশ করেন ফ্রান্সের সাবেক বিমানবাহিনীর প্রধান জেনারেল ভিনসেন্ট লানাটা।

পদত্যাগপত্রে পিয়ের দো ভিলিয়ে উল্লেখ করেন, ফ্রান্স ও ফরাসি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তিনি সেনাবাহিনীর যে আদল ধরে রাখা জরুরি বলে মনে করেন, তা আর রক্ষা করতে না পারায় তিনি পদত্যাগ করলেন।