মার্ক্সের ২০০তম জন্মজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১৮১৮ সালের ৫ মে জার্মানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোসেল নদীর তীরে ট্রিয়ার শহরে জন্ম কার্ল মার্ক্সের। মার্ক্স একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনৈতিক তত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী, বিপ্লবী সমাজতান্ত্রিক ও সাংবাদিক। জার্মানিসহ বিশ্বজুড়ে তাঁকে নিয়ে নানা রকম বিতর্ক থাকলেও তিনি এখনো সমাজ, রাজনীতি, অর্থবিজ্ঞানের একজন প্রবল প্রতাপশালী চিন্তক হিসেবে পরিচিত। জীবদ্দশায় মার্ক্স নিজ দেশে ততটা থাকতে পারেননি নানা নিষেধাজ্ঞা, বহিষ্কারাদেশ আর আইনকানুনের বেড়াজালের কারণে। থিতু হয়েছিলেন যুক্তরাজ্যর লন্ডনে; সেখানেই মৃত্যু ১৮৮৩ সালের ১৪ মার্চ। এ বছর রাজ্য, স্থানীয় প্রশাসন ও ট্রিয়ার শহরের নাগরিকেরা নিজ শহরের ছেলেকে স্মরণে আয়োজন করেছেন প্রায় বছরব্যাপী মার্ক্স উৎসবের। তাঁর বাড়ি ও শহরের অন্য একটি মিউজিয়ামে মার্ক্সকে নিয়ে হচ্ছে বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী চলবে অক্টোবর অবধি।
১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০
