মিসরীয় বিমান যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজিপ্ট এয়ারের একটি বিমান। ফাইল ছবি: রয়টার্স
ইজিপ্ট এয়ারের একটি বিমান। ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রোগামী মিসরীয় একটি বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। বিমানটিতে ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। আজ বৃহস্পতিবার ইজিপ্ট এয়ারের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইজিপ্ট এয়ার বলছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে কায়রোর উদ্দেশে শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে ফ্লাইট এমএস ৮০৪। কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এ সময় বিমানটি পূর্ব ভূমধ্যসাগর এলাকায় ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল।
বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
ইজিপ্ট এয়ার জানিয়েছে, এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।