মুক্তি পেলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের দ্বিতীয় বৃহত্তম শহর বুয়াকেতে বিদ্রোহী একদল সেনা দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলাঁ রিশা দোঁয়াহিকে গত শনিবার রাতে মুক্তি দিয়েছেন।

বেতনের দাবিতে মন্ত্রীকে ওই সেনারা দুই ঘণ্টা আটকে রেখেছিলেন। বিদ্রোহীরা শুক্রবার বুয়াকের নিয়ন্ত্রণ নিয়ে নিলে সংকট নিরসনের লক্ষ্যে মন্ত্রী পরদিন সকালে সেখানে যান। মন্ত্রীর সঙ্গে বিদ্রোহী সেনাদের আলোচনা শেষ হওয়ার পর প্রেসিডেন্ট আলাসান ওয়াতারা সমঝোতার ঘোষণা দেন। কিন্তু ক্ষুব্ধ সেনারা সেই আলোচনার শর্তগুলো প্রত্যাখ্যান করে স্থানীয় সরকারি দপ্তরগুলোর বাইরে ভারী অস্ত্রের গুলি ছুড়তে শুরু করেছিলেন।