মুখে অক্সিজেন মাস্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে গত ১৭ জুলাই ভূপাতিত মালয়েশীয় এয়ারলাইনসের উড়োজাহাজের একজন আরোহীর মুখে অক্সিজেন মাস্ক পরা ছিল। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ও আদালতের অভিযোক্তারা এ কথা জানিয়েছেন। এ থেকে এ সম্ভাবনার কথা উঠেছে যে, আরোহীদের অন্তত কেউ কেউ জানতেন উড়োজাহাজটির ভয়াবহ কিছু হতে যাচ্ছে। গতকাল এক টেলিভিশন টক শোতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ফ্রানস টিমারম্যানস বলেন, ‘একজন আরোহীর মুখে অক্সিজেন মাস্ক ছিল। তিনি সেটা পরার সময়ও পেয়েছিলেন।’ এএফপি