মৃত্যুদণ্ড ফিরিয়ে আনবেন এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্তাম্বুলের জনসমাবেশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এএফপি
ইস্তাম্বুলের জনসমাবেশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এএফপি

মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার পক্ষে জোরালো অবস্থান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গতকাল রোববার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে অভ্যুত্থানবিরোধী এক বিশাল সমাবেশে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার পক্ষে এরদোয়ান তাঁর মত দেন।

গত মাসে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পরিপ্রেক্ষিতে এরদোয়ানের সমর্থনে লাখো জনতার ওই সমাবেশ হয়।

সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পার্লামেন্ট ও জনগণ সমর্থন দিলে মৃত্যুদণ্ডের প্রত্যাবর্তন অনুমোদন করবেন তিনি।

এরদোয়ান বলেন, ‘মৃত্যুদণ্ডের বিষয়ে তুরস্কের পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। তবে আমি আগাম ঘোষণা দিচ্ছি, পার্লামেন্টর সিদ্ধান্ত অনুমোদন করব।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারীদের নির্মূল করা হবে। তাদের সাফ-সুতরো করা হবে।

ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার জন্য গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গুলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থনে ইস্তাম্বুলে জনসমাবেশ। ছবি: এএফপি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থনে ইস্তাম্বুলে জনসমাবেশ। ছবি: এএফপি

গুলেনকে তুরস্কের কাছে হস্তান্তর করার দাবি করেছে আঙ্কারা। তবে তুরস্কের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ চেয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের সরকারি সূত্রের ভাষ্য, সমাবেশে প্রায় ৫০ লাখ মানুষ অংশ নেন। টেলিভিশনে এই সমাবেশ সরাসরি সম্প্রচার করা হয়। এতে অংশ নেওয়া জনতার মধ্যে ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা।