মেরকেলের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে যাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, সেসব শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। পাঁচটি বিশেষ কেন্দ্রের মাধ্যমে ওই আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তাঁর নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো এবং অন্য রাজনীতিকেরা বেশ কয়েক সপ্তাহ ধরেই এ ধরনের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন। জার্মানিতে এ বছর অন্তত আট লাখ বিদেশি আশ্রয় চাইবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় কমিশন জানায়, ২০১৭ সালের শেষ নাগাদ ইউরোপে মোট ৩০ লাখ শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীর আগমন ঘটবে।
বিবিসি