প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের কট্টর ডানপন্থী প্রবীণ রাজনীতিবিদ জঁ মারি লো পেন গতকাল বৃহস্পতিবার বলেছেন, তাঁর নবগঠিত দল থেকে আগামী বছরের জুনে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী দেওয়া হবে। এ ঘোষণার মধ্য দিয়ে নিজ মেয়ে ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) প্রধান মারিন লো পেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলটির প্রতিষ্ঠাতা জঁ মারি লো পেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের গুরুত্ব ক্ষুণ্ন করা নিয়ে এক মন্তব্যের জেরে গত বছর বাবা জ্যঁ মারি লো পেনকে এফএন ছাড়তে বাধ্য করেন মারিন লো পেন। মনে করা হচ্ছে, এর ফলে ডানপন্থীদের জয়ের সম্ভাবনা কমে যেতে পারে।