যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উগ্র দেশপ্রেমিক বাইক ক্লাব নাইট উলভসের সদস্যরা মোটরসাইকেলে জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তবে পোল্যান্ড বলছে, নাইট উলভসের সদস্যদের তারা দেশটির ভেতর দিয়ে যেতে দেবে না। ওই বাইক ক্লাবের সদস্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাতে নিহত সোভিয়েত সেনাদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও রেড আর্মির তখনকার গমনপথ অনুসরণ করতেই জার্মানিতে যেতে চান। তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী তাঁদের ওই সফরকে উসকানি বলে অভিহিত করেছেন। নাইট উলভসের সদস্যরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোঁড়া সমর্থক হিসেবে পরিচিত।
বিবিসি