যুদ্ধাপরাধীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে নাৎসি বাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কুখ্যাত বন্দিশিবির অশউইৎজের সাবেক নিরাপত্তা প্রহরী ৯৪ বছর বয়স্ক রাইনহোল্ড হানিংয়ের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। অশউইৎজ শিবিরে ১ লাখ ৭০ হাজার মানুষকে হত্যায় সহায়তার জন্য তাঁকে এই দণ্ড দেন ডেটমল্ড শহরের প্রাদেশিক আদালত। দণ্ডপ্রাপ্ত হানিং আদালতকে বলেন, অশউইৎজে বন্দী হত্যার কথা তিনি জানলেও তা থামানোর ব্যাপারে তাঁর কিছু করার ছিল না। তবে আদালত তা নাকচ করে দেন।