যুবরাজের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক
ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক

ট্রাফিক পুলিশের প্রতিবন্ধকতা অগ্রাহ্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক। প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে যান চলাচল বন্ধ রাখা অবস্থায় তিনি গাড়ি চালিয়ে একটি সেতু অতিক্রম করেন। ঝড় কমার জন্য অপেক্ষারত অন্য গাড়িচালকেরা অভিযোগ করলে যুবরাজের পক্ষ থেকে অবশ্য দ্রুতই দুঃখ প্রকাশ করা হয়। রাজপরিবারের গণমাধ্যমপ্রধান বলেন, ‘যুবরাজ এ ঘটনায় দুঃখিত। কয়েক ঘণ্টা ধরে ওই সেতু পার হতে অপেক্ষমাণদের মধ্যে এ ঘটনা যে ক্ষোভ ও হতাশার জম্ম দিয়েছে, সেটাও তিনি বুঝতে পেরেছেন।’
বিবিসি