রকেটে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলে উপর্যুপরি রকেট হামলায় ৩০ জন নিহত এবং বহুসংখ্যক আহত হয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়াপন্থী বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদীরা বলছে, এ হামলার নেপথ্যে আছে ইউক্রেনের সরকারি বাহিনী। পূর্ব ইউক্রেনের প্রধান বিদ্রোহী নেতা দোনেস্ক প্রজাতন্ত্রের স্বঘোষিত প্রধান আলেস্কান্দার জাকারশেঙ্কো বলেন, মারিউপোল শহরের কাছে শনিবার পর্যন্ত তাঁর বাহিনী কোনো অভিযানই চালায়নি।
বিবিসি