রণতরি মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া কালিনিনগ্রাদে তার বাল্টিক নৌবহরে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ দুটি ছোট রণতরি পাঠাচ্ছে। গতকাল বুধবার রাশিয়ার একটি দৈনিকের খবরে এ কথা বলা হয়। রাশিয়ার ভাষায় ওই অঞ্চলে ন্যাটোর ক্রমবর্ধমান উপস্থিতি উদ্বেগজনক। এর মোকাবিলাতেই রাশিয়া সেখানে রণতরি পাঠাচ্ছে। মস্কো এ খবরের বিষয়টি এখনো নিশ্চিত করেনি। তবে প্রতিবেদনটি ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলে নেওয়ার পর থেকে ইতিমধ্যেই বাল্টিক অঞ্চলে সৃষ্টি হওয়া উত্তাপ আরও বাড়াবে। কালিনিনগ্রাদের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ায়ও একধরনের আতঙ্ক তৈরি করবে তা। রয়টার্স