প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার তিনটি বড় সামরিক বহর চলতি সপ্তাহে সীমান্ত পেরিয়ে ইউক্রেনের সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে পাঠানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো গতকাল সোমবার এ অভিযোগ করেছেন। প্রেসিডেন্ট বলেন, ‘এ সপ্তাহেই তিনটি বড় বহর আমাদের সীমান্ত অতিক্রম করেছে। সেগুলো লুগানস্ক, দোনেৎস্ক ও দেবালৎসিভ এলাকার দিকে গেছে।’ এলাকা তিনটি ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত। এসব এলাকা বর্তমানে দেশটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে। পেত্রো পোরোশেঙ্কো অভিযোগ করেন, এই তিনটি বহরে সব মিলিয়ে ৫০০টির মতো ট্যাংক, ৪০০টি কামান ও ৯৫০টির মতো সাঁজোয়া যান পাঠিয়েছে মস্কো। সব কটিই রুশপন্থী বিদ্রোহীদের উদ্দেশ্যে পাঠানো।
এএফপি