রাউল কাস্ত্রো-পোপ সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান কেন্দ্র ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ভ্যাটিকান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের মধ্যে ‘একান্ত গোপন’ আলোচনা হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পুনর্মিলন-প্রক্রিয়ায় সাহায্য করার জন্য পোপকে ধন্যবাদ জানানোর কথা কাস্ত্রোর। খবর বিবিসির।
ভ্যাটিকান রেডিও জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বিজয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে মস্কোর সামরিক কুচকাওয়াজ দেখে দেশে ফেরার পথে রাউল ভ্যাটিকানে যান।
মার্কিন-কিউবা ঐতিহাসিক পুনর্মিলন উদ্যোগে মধ্যস্থতা করতে ক্যাথলিক চার্চ ধারাবাহিক গোপন কূটনৈতিক সভার আয়োজন করে। এতে সরাসরি যুক্ত পোপ ফ্রান্সিস।
কিউবার ১৯৫৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকেই রোমান ক্যাথলিক গির্জা হাভানার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছে।