রাশিয়াকে ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুটি যুদ্ধজাহাজ বিক্রি বাতিল করায় রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে ফ্রান্স। রুশ কর্মকর্তারা গত বৃহস্পতিবার এ কথা বলেছেন। তবে ফরাসি কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। হেলিকপ্টারবাহী দুটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ কিনতে ফ্রান্সের সঙ্গে ১২০ কোটি ইউরোর চুক্তি করেছিল রাশিয়া। এর মধ্যে ৮৪ কোটি ইউরো অগ্রিম দিয়েছিল তারা। প্রথম যুদ্ধজাহাজটি গত বছরের নভেম্বরেই রাশিয়াকে দেওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেন সংঘাত শুরুর প্রেক্ষাপটে তা বাতিল করা হয়। রাশিয়া ইউক্রেন সংঘাতে দেশটির রুশপন্থী বিদ্রোহীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ পাশ্চাত্যের।
এএফপি