রাশিয়ায় ট্রলারডুবি ৫৪ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার দূরপ্রাচ্য এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বড় মাছ ধরার ট্রলারডুবিতে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। নৌযানটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার পর ওই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি ও বিবিসির।
দানলি ভস্তক নামের ট্রলারটি গতকাল স্থানীয় সময় সকালে কামচাটকা উপদ্বীপের উপকূলে ওই দুর্ঘটনার শিকার হয়। এসময় এতে ১৩২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে আটজন রুশ এবং ৪২ জন মিয়ানমারের নাগরিক। ৬৩ জনকে বরফশীতল পানি থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকালও নিখোঁজ ছিলেন ১৫ জন।