রাশিয়ায় মোদি ও নওয়াজের বৈঠক হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সপ্তাহে রাশিয়ায় সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা বলেছেন। খবর পিটিআইয়ের।
৯ ও ১০ জুলাই রাশিয়ার উফা শহরে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উভয়েরই অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লা গত বৃহস্পতিবার বলেন, কোনো পক্ষই এখন পর্যন্ত অন্য পক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। কিন্তু বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যেমনটি হয়ে থাকে, রাষ্ট্র বা সরকারপ্রধানের মধ্যে বৈঠকের বিষয়টি একটা স্বাভাবিক ব্যাপার।