রাশিয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া-ইউক্রেন সংকটকে কেন্দ্র করে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। এর বিপরীতে রাশিয়াও তাদের দিক থেকে নেওয়া পাল্টা ব্যবস্থাগুলো প্রত্যাহার করবে বলে জানিয়েছে। গতকাল শনিবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সেই মেশকভ এ কথা বলেছেন। খবরে বলা হয়, মেশকভ বলেছেন, ‘আমরা চাই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর আরোপ করা অর্থহীন নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক এবং কালো তালিকাভুক্তি প্রত্যাহার করুক। এতে রাশিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে গৃহীত পদক্ষেপগুলো প্রত্যাহার করে নিতে পারবে।’
রয়টার্স