রাশিয়ার ঘড়ি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া সে দেশের শীতকালীন সময়কে স্থায়ীভাবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে গতকাল রোববার শেষবারের মতো দেশটির ঘড়ি পিছিয়ে দেওয়া হয়। ফলে বিশাল আয়তনের দেশটির প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত পর্যন্ত সময় স্থানীয় ঘড়ির কাঁটা নয়টা থেকে ১১টার ঘরে নেওয়া হয়। রাশিয়ায় গত তিন বছর ধরে গ্রীষ্মকালীন সময়কে স্থায়ী করার পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়। তবে এতে অনেকেই অসন্তুষ্ট ছিলেন। সোভিয়েত ইউনিয়নের সময় ১৯৮১ সালে রাশিয়ায় দিনের আলো বাঁচানোর সময় ব্যবস্থা (ডে লাইট সেভিং টাইম) চালু হয়েছিল।
রয়টার্স