রাশিয়ার চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি অবরোধের লড়াই চালিয়ে যেতে আগ্রহী নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে হবে। ইউক্রেন নিয়ে সাম্প্রতিক পাল্টাপাল্টি দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন। লাভরভ আরও বলেন, রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে না। তিনি রুশ-মার্কিন সম্পর্কের অবনতি এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ‘দ্বিমুখী আচরণের’ জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।
রয়টার্স