রাশিয়ায় বিস্ফোরণ: প্রত্যক্ষদর্শী বরাতে রয়টার্স

ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়াছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এরপরই ইউক্রেনের রাজধানীতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর দোনেৎস্কেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

এদিকে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, ইউক্রেন সীমান্ত কাছাকাছি রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদ প্রদেশ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে সেটা কী বিস্ফোরণের শব্দ না কি অন্য কিছু সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

মার্কিন গণমাধ্যম সিএনএন সাংবাদিক ফ্রেডরিক প্লেইটজেন বলছেন, কামানের গোলা আর রকেট ছোড়ার আওয়াজ পেয়েছেন। এছাড়া কিছু বিমান উড়ার শব্দও তিনি পেয়েছেন। বিমানগুলো ইউক্রেনের দিকে উড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।

আরও পড়ুন
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের পর আগুনের ধোয়া। ছবিটি দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে সরবরাহ করা
ছবি: সিএনএন

পুতিন দনবাসে সামরিক অভিযান চালানোর নির্দেশের পরই রাশিয়ার সীমান্তের দক্ষিণের খারকিভে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। শহরটি রাশিয়া সীমান্তের ৩৫ কিলোমিটার (২০ মাইল) দক্ষিণে। ইউক্রেনের পূর্বাঞ্চলের এ এলাকায় ২০১৪ সাল থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী ও মস্কো-সমর্থিত বিদ্রোহীদের সাথে লড়াই চলছে।