রাশিয়ায় কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজ
প্রতীকী ছবি: রয়টার্স

রাশিয়ায় একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য দিয়েছে।

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে রাশিয়ার রাইয়াজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইলিউশিন আইএল-৭৬ উড়োজাহাজটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

উড়োজাহাজটিতে নয়জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় ছয় আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।

কার্গো উড়োজাহাজটি কোন সংস্থা পরিচালনা করছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।