রাশিয়ায় বন্ধ সিএনএন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় মার্কিন নিউজ চ্যানেল কেব্ল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সিএনএন পরিচালনাকারী প্রতিষ্ঠান টার্নার ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, রাশিয়া গত অক্টোবরে করা বিদেশি গণমাধ্যম নিয়ন্ত্রণ আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রুশ সরকার দেশটির প্রায় সব টেলিভিশন চ্যানেলের নিয়ন্ত্রণ নেয়। এপি