
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আটক করা হয়েছে। মস্কোয় তাঁর ডাকা দুর্নীতিবিরোধী জমায়েতে যোগ দেওয়ার আগে গতকাল সোমবার নিজ বাড়িতে আটক হন তিনি। নাভালনির স্ত্রী জুলিয়া নাভালনি তথ্যটি নিশ্চিত করেছেন।
তবে নাভালনিকে আটকের পরও রাজধানী মস্কো এবং সেন্ট পিটার্সবার্গসহ বিভিন্ন শহরে বড় বিক্ষোভ করেছে বিরোধীরা। এ সময় আটক করা হয়েছে কয়েক শ জনকে।
নাভালনির পক্ষে কাজ করা বিশিষ্ট রাজনীতিক ডেনিয়েল কেন বলেন, সেন্ট পিটার্সবার্গের বাড়ি থেকে নাভালনিকে আটক করা হয়।
রুশ প্রসিকিউটরের কার্যালয় থেকে সতর্ক করে বলা হয়, অনুমতি ছাড়া যদি নাভালনির সমর্থকেরা মস্কোর সিটি সেন্টারের সামনে জমায়েত হওয়ার চেষ্টা করেন, তাহলে পুলিশ রুখে দেবে। জমায়েতের জন্য নাভালনিকে মস্কোর শাখারোভা অ্যাভিনিউয়ে অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তিনি অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়ায় তিনি জমায়েতের জায়গা স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।