রুশ বিমান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সাইবেরিয়ায় একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল রোববার জরুরি অবস্থা-বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, সেদিন সকালে উদ্ধারকর্মীরা ইরকুটস্ক অঞ্চলে বিধ্বস্ত ইলিউশিন আই-৭৬ বিমানটি খুঁজে পান। এ খবরের সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘন জঙ্গলের মধ্যে টুকরো হয়ে পড়া বিমানটির লেজ ছাড়া আর কোনো অংশ অক্ষত নেই। রাশিয়ার আন্তর্জাতিক সংবাদ সংস্থা নভোস্তি বলেছে, দুর্ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার থেকে নিখোঁজ বিমানটিতে ১০ জন আরোহী ছিলেন। তাই নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ঘন ঘন বিমান দুর্ঘটনা ও দুর্বল আকাশপথ নিরাপত্তা রেকর্ডের জন্য রাশিয়া বেশ সমালোচিত হয়েছে।