রুশ বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাজধানী মস্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতির অভিযোগ তুলে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের পদত্যাগের দাবিতে মস্কোতে বিক্ষোভে নামে হাজারো মানুষ। নাভালনির দল এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। ওই বিক্ষোভে নাভালনি যোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভের সময় রাজধানীসহ সারা দেশ থেকে কমপক্ষে ৫০০ লোককে আটক করা হয়েছে।
টিভিতে সম্প্রচার করা ভিডিও চিত্রে দেখা যায়, মস্কোর প্রধান সড়কে ‘পুতিনের পতন হোক’, ‘পুতিনমুক্ত রাশিয়া চাই’, ‘পুতিন একটা চোর’ প্রভৃতি স্লোগান তুলে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়।