রোমানিয়ায় বিতর্কিত ফরমান বাতিলের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ায় একটি ফরমান বাতিলের জন্য সরকার জরুরি বৈঠক ডেকেছে। বিতর্কিত ওই আদেশ বাস্তবায়ন হলে অনেক রাজনীতিবিদ দুর্নীতির অভিযোগ থেকে পার পেয়ে যেতে পারেন। আদেশটি বাতিলের দাবিতে রাজধানী বুখারেস্টে লাখো জনতা কয়েক দিন ধরে বিক্ষোভ করছে।
চাপের মুখে প্রধানমন্ত্রী সোরিন গ্রিনদানু ফরমানটি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমি রোমানিয়াকে বিভক্ত করতে চাই না।’
বিতর্কিত ওই ফরমান অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে কেউ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলারের কম মূল্যের আর্থিক দুর্নীতি করলে তা অপরাধ বলে গণ্য হবে না। বুখারেস্টে বিক্ষোভকারী জনতা ওই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ফরমানটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।