রোমে প্রথম নারী মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে গত রোববার অনুষ্ঠিত পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি (পিডি) পরাজিত হয়েছে। রাজধানী রোম ছাড়াও উত্তরাঞ্চলীয় শিল্পনগর তুরিনে বিপুল জয় পেয়েছে প্রতিষ্ঠানবিরোধী দল ‘ফাইভ স্টার মুভমেন্ট (এম ৫ এস) ’। এম ৫ এস-এর প্রার্থী ভার্জিনিয়া রেগি (৩৭) রোমের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পিডির প্রার্থী রবার্তো গায়াশেটিকে ৬৭-৩৩ শতাংশ ভোটে হারিয়ে দেন।
তুরিনের মেয়র হয়েছেন এম ৫ এস-এর আরেক নারী প্রার্থী চিয়ারা অ্যাপেনডিনো (৩১)। তিনি পিডির প্রভাবশালী নেতা এবং দীর্ঘদিনের মেয়র পিয়েরো ফ্যাসিনোকে হারান। অ্যাপেনডিনো পেয়েছেন ৫৪ দশমিক ৫৬ শতাংশ ভোট।
নিজেদের ভরাডুবি ও জনপ্রিয় ফাইভ স্টার মুভমেন্ট দলের প্রত্যাশিত উত্থানকে ‘যন্ত্রণাদায়ক’ আঘাত বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির দল।