লন্ডনে ছিনতাইকারীর কবলে মিস দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমি-লেই নেল-পিটার্স
ডেমি-লেই নেল-পিটার্স

দক্ষিণ আফ্রিকার সুন্দরী ডেমি-লেই নেল-পিটার্স লন্ডনের হাইড পার্কে ছিনতাইয়ের শিকার হয়েছেন। অপরিচিত এক ব্যক্তি ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। তবে তাঁর কাছে থাকা জিনিসপত্র সবই নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মিস দক্ষিণ আফ্রিকা ডেমি-লেই নেল-পিটার্স চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করবেন।

মিস দক্ষিণ আফ্রিকার ফেসবুক থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রাতের বেলায় নেল পিটার্স তাঁর গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সশস্ত্র তিন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। একপর্যায়ে তাঁর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।

এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পুলিশ মিনিস্টার ফিকাইল মাবুলুলা।

সূত্র: বিবিসি